ভারত মহাসাগরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন যুদ্ধজাহাজে আগুন

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মঙ্গলবার আইআরজিসির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘাদর-৩৮০’ এবং ‘তালাইয়েহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি এ হামলাকে ‘ট্রু প্রমিস ৪’ নামে একটি অভিযানের অংশ বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে দাবি করা হয়, হামলার সময় যুদ্ধজাহাজটি ইরানের সীমান্ত থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছিল এবং একটি মার্কিন ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করছিল। হামলায় দুটি জাহাজেই ব্যাপক আগুন ধরে যায় বলে আইআরজিসি জানিয়েছে। খবর প্রেসটিভির।

‘ঘাদর’ হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ২,০০০ কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে ‘তালাইয়েহ’ একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ১,০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং মাঝপথে লক্ষ্য পরিবর্তনের ক্ষমতা রাখে।

  • আগুন
  • ইরান
  • ক্ষেপণাস্ত্র
  • ভারত মহাসাগর
  • মার্কিন যুদ্ধজাহাজ
  • হামলা
  • #