ইরান এবার তুরস্কে হামলা চালিয়েছে। ইরান বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা ও উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়ছে। তুরস্কে সরাসরি কোনো মার্কিন ঘাঁটি নেই, তবে ন্যাটোর ঘাঁটি আছে। আংকারা ন্যাটোর সদস্য হওয়ায় সেখানে বিভিন্ন ন্যাটো স্থাপনা আছে। ইরান এ ধরনের স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
৪ মার্চ তুরস্ক জানিয়েছে, ইরান থেকে আসা একটি ব্যালিস্টিক মিসাইল আংকারার দিকে আসছিল। তবে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি আকাশে ধ্বংস করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ইরানও প্রতিশোধ শুরু করেছে।