শাহজালালে আরো ৩৪ ফ্লাইট বাতিল, ৬ দিনে ২১০

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা হামলার কারণে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (৫ মার্চ) মধ্যপ্রাচ্যকেন্দ্রিক ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে ২১০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতারের ৪টি, কুয়েতের ৪টি, জাজিরার (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসার ৪টি, ইউএস-বাংলার ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং ফ্লাইদুবাই সংযুক্ত আরব আমিরাতের ৪টি।

কাওছার মাহমুদ বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।’

বেবিচক সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

  • ফ্লাইট
  • বিমানবন্দর
  • শাহজালাল
  • #