স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা যুবকের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামীও। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বলরামপুর চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম।

পুলিশের এ কর্মকর্তা জানান, ওই গ্রামের গৌতম সরকার (৪২) নামের এক যুবক পরকীয়া ও নেশায় আসক্ত ছিলেন। এসব বিষয় নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে বিবাদ লেগে থাকত। গত মধ্যরাতে হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায় গৌতম তার স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করে। এরপর তিনি নিজেই নিজেকে শেষ করে দেন।

ওসি আব্দুল করিম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর বাইরে যদি কোনো কারণ কিংবা কেউ জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • আত্মহত্যা
  • আত্রাই
  • নওগাঁ
  • শিশু
  • স্ত্রী
  • হত্যা
  • #