লিবিয়া থেকে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৬৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

শুক্রবার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রত্যাবাসিতদের মধ্যে লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন এবং বেনগাজি ও আশপাশের এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ২২ জন রয়েছেন।

জানা যায়, তাদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

  • বাংলাদেশি
  • লিবিয়া
  • #