গাজীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্ত্রী শারমিন রুমাকে (২৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মো. রতন মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। মো. রতন মিয়ার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার ফাজিলপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে একটি কারখানায় চাকরি করতেন রুমা।

তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। শুক্রবার বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় রতন মিয়া ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জিনান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • গাজীপুর
  • ছুরিকাঘাত
  • হত্যা
  • #