ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের নৌবাহিনীর ড্রোনের মুখোমুখি হওয়ার পর হরমুজ প্রণালীর নিকটবর্তী সমুদ্র এলাকা থেকে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ সরে যায়।
ইরানি সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি-র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন রণতরিটি হরমুজ প্রণালীর প্রায় ৩৪০ কিলোমিটারের মধ্যে চলে আসার পর ইরানি ড্রোন সেটিকে ধাওয়া করে।
মুখপাত্র বলেন, মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন ইরানি জলসীমার কাছাকাছি চলে আসায় ইরানি নৌবাহিনীর ড্রোনের হামলার মুখে পড়ে। এরপর এটি এর পাহারাদার জাহাজগুলোসহ দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
তবে এই ঘটনার বিষয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।