যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে হুমায়ুন কবীর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এদিন লন্ডনে পৌঁছান।

গত মাসে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম বাংলাদেশের কোনো দূতকে প্রত্যাহার করা হলো। আবিদা ইসলামকে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

গত অন্তর্বর্তী সরকার গত বছরের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। ১৫ ব্যাচের ওই কূটনৈতিক যুক্তরাজ্যে বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন।

জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা ইসলাম যুক্তরাজ্যের আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন তিনি।

  • প্রত্যাহার
  • বাংলাদেশ
  • যুক্তরাজ্যে
  • হাইকমিশনার
  • #