নারায়ণগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে ২৬ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) সকালে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী কড়ইতলা এলাকায় এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেন। এ সময় ছিনতাইকারী দলের দুজন দৌড়ে পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়েন। বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বর্তমানে আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • গণপিটুনি
  • নারায়ণগঞ্জ
  • নিহত
  • যুবক
  • #