বৈরুতে হোটেলে ইসরায়েলি হামলায় নিহত ৪

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। হোটেলটিতে ইরানি কমান্ডাররা অবস্থান করছিল বলে দাবি ইসরায়েলের।

রোববার স্থানীয় সময় ভোররাতে বৈরুতের কেন্দ্রস্থলে রামাদা হোটেলের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়।

রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বৈরুতের কেন্দ্রস্থলে এটি ইসরায়েলি বাহিনীর প্রথম হামলা।

এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের আবাসিক ও বাণিজ্যিক এলাকা রওশে হামলাটি চালানো হয়েছে। এতে চারজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছে।

ইসরায়েল দাবি করেছে, ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কয়েকজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালনো হয়েছে। কিন্তু এসব কর্মকর্তার নাম বলেনি তারা।

#