সাতক্ষীরায় ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

সাতক্ষীরার কালিগঞ্জে এক মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে ও মারধর করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. মোকলেছুর রহমান (৩৫) উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত ওলি আহম্মেদের ছেলে।

স্থানীয়রা জানায়, রোবাবার দুপুর ২টার দিকে মোকলেছুর রহমান মোটরসাইকেল চালিয়ে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। ওই সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে মোকলেসুর রহমানকে ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ঘটনাটি শোনার পর পরই পুলিশ অপরাধীদের শনাক্ত করতে মাঠে রয়েছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

  • ছিনতাই
  • টাকা
  • ব্যবসায়ী
  • সাতক্ষীরা
  • #