ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩ শতাংশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে। জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। তবে গত বছরের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। রবিবার (৮ মার্চ) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ, যা জানুয়ারি মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ০১ শতাংশ, যা আগের মাস জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। গত বছরের ফেব্রুয়ারিতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।

  • ফেব্রুয়ারি
  • মূল্যস্ফীতি
  • #