কেন্দ্রীয় কারাগারে বন্দি আসামির মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি সাকমান হোসেন (৪৬) নামে এক আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন। আজ সোমবার বিকেলে কারারক্ষীরা ওই বন্দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মো. ফারুক আরও জানান, ওই ব্যক্তি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর মামলার বিবরণ জানা যায়নি। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতী গ্রামে। তার বাবার নাম আবু বক্কর সরকার।

  • আসামি
  • কেন্দ্রীয় কারাগার
  • বন্দি
  • মৃত্যু
  • #