ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবা খামেনিকেই দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। , ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা তার পরিবারের অন্তত আটজন সদস্যকে হারিয়েছেন। ভারতীয় এনডিটিভির খবর।
ইরানি মিডিয়ার খবরে বলা হয়, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবার স্ত্রী জাহরা হাদাদ-আদেল এবং তার এক সন্তান নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। একই হামলায় মোজতবার মা মনসুরে খোজাস্তেজ বাঘেরজাদেহও নিহত হয়েছেন।
এ ছাড়া কিছু রিপোর্টে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনির খুব কাছের আত্মীয়ের অন্তত চার সদস্যও নিহত হয়েছেন। এনডিটিভি বলছে, তারা এসব রিপোর্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ইরানি মিডিয়ার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় মোজতবার বোন, ভাগ্নি, ভাগ্নে, এক শ্যালকও নিহত হয়েছে।
১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতবা। তিনি খামেনির ছয় সন্তানের মধ্যে দ্বিতীয়।