পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি বিনিয়োগকারীদের মূলধন নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত অর্থ প্রত্যাবর্তন ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। আগে এই সীমা ছিল মাত্র ১০ কোটি টাকা।

আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতি রেখে এবং অর্থ প্রত্যাবর্তন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা যায়।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফডিআইডি) থেকে এ সংক্রান্ত একটি মাস্টার সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগের নিয়ন্ত্রক কাঠামো সহজ করা এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরও উদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শেয়ার হস্তান্তর ও অর্থ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। ১ কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনো স্বাধীন মূল্যায়নের প্রয়োজন হবে না; কেবল ক্রেতা ও বিক্রেতার যৌথ ঘোষণার ভিত্তিতেই লেনদেন করা যাবে।

এছাড়া নির্ধারিত মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এডি ব্যাংকগুলো এখন ১০০ কোটি টাকা পর্যন্ত লেনদেন সরাসরি প্রক্রিয়া করতে পারবে।

  • বাংলাদেশ ব্যাংক
  • বিদেশি
  • বিনিয়োগকারী
  • মূলধন
  • #