কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

কুমিল্লায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সদর উপজেলা কালির বাজার ইউনিয়নের রায়চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাইয়ের নাম বিল্লাল হোসেন। তিনি রায়চর গ্রামের আবদুল মালেক ভূইয়ার ছেলে। অভিযুক্ত ছোট ভাই আনিসুর রহমান ভূইয়া এ ঘটনার পর পালিয়ে গেছেন। তবে এ ঘটনায় তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে ছোট ভাই আনিসুর রহমান ভূইয়ার ছুরিকাঘাতে বড় ভাই বিল্লাল হোসেন মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত আনিসুর রহমান পলাতক রয়েছে। তবে তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • কুমিল্লা
  • খুন
  • ছুরিকাঘাত
  • #