কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে কাতার এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন যাত্রীরা। তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও জানান, আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ট্রানজিটে থাকা যাত্রী ও দূতাবাসের কর্মীরাও ছিলেন।

জানা যায়, ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারছিলেন না। তাই বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে ফিরিয়ে আনতে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

  • আটকে পড়া
  • কাতার
  • বাংলাদেশি
  • #