যশোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

যশোরে আলমগীর হোসেন নামে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সদরের সুতিঘাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আলমগীর (৪০) চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি ঝুমঝুমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে ইফতার শেষে রিকশা নিয়ে বের হন আলমগীর। শহরে যাওয়ার পর কয়েকজন দুবৃর্ত্ত রিকশায় যাত্রী সেজে উঠে তাকে নিয়ে যান সুতিঘাটার একটি নির্জন সড়কে। এরপর সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন যশোর জেনারের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারের হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ‌রিকশাচালককে হত্যার ঘটনা ঘটেছে। মাথায় ভারিবস্তু দিয়ে আঘাত করা হয়। এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

  • অটোরিকশা
  • চালক
  • ছিনতাই
  • যশোর
  • হত্যা
  • #