যুক্তরাষ্ট্রের দাবি নাকচ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১২ minutes ago

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ইতি টানতে চুক্তি করতে চায় বলে দাবি করলেও তেহরান এ দাবি নাকচ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো কারণ দেখছে না তার দেশ।

রোববার (১৫ মার্চ) সম্প্রচারিত সিবিএস টেলিভিশনের অনুষ্ঠান ‘ফেস দ্য নেশনে’ দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান আলোচনায় আগ্রহী নয়। আমরা যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী। আমরা শুধু আমাদের জনগণকে রক্ষা করছি।

আরাগচি আরও বলেন, আমরা বুঝতে পারছি না কেন আমাদের আমেরিকানদের সঙ্গে কথা বলা উচিত। কারণ আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। তিনি যোগ করেন, আমেরিকানদের সঙ্গে কথা বলে আমাদের কোনো ভালো অভিজ্ঞতা নেই।

  • ইরান
  • দাবি
  • নাকচ
  • পররাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র
  • #