বাঁশখালীতে আগুনে ভাই-বোনের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

চট্টগ্রামের বাঁশখালীতে আগুন পুড়ে মৃত্যু হয়েছে আপন ভাই-বোনের। রোববার (১৫ মার্চ) দুপুর সাড়ে ৪টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় জেএমবি ব্রিকসের শ্রমিকদের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহেদা আক্তার ও তার তিন বছর বয়সী ভাই আব্দুল মালেক।

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ঘরটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা জাহেদা আক্তার (১৪) ও তার ছোট ভাই আব্দুল মালেক (৩) আগুনে পুড়ে মারা যান। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান। তাদের বাবা-মা ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।

ফায়ার সার্ভিস জানায়, তাদের বাবা-মা ওই ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতো। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের ভেতরে ছিল ভাই বোন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভাই বোনের মরদেহ উদ্ধার করে।

  • আগুন
  • বাঁশখালী
  • মৃত্যু
  • #