নওগাঁয় আমবাগান থেকে মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নওগাঁর সাপাহারে একটি আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের মনসুর আলীর বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সাপাহার থানার ওসি আনারুল ইসলাম।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, বাগানের লোকজন পরিচর্যার জন্য আম বাগানে গেলে সেখানে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তারা বিষয়টি জানালে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর ধারণা। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আনারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখানো তার কোনো পরিচয় শনাক্ত হয়নি, প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

  • আমবাগান
  • উদ্ধার
  • নওগাঁ
  • মরদেহ
  • #