সৈয়দপুরে সাবেক ছাত্রলীগ সভাপতির স্ত্রীর লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে শামীমা আকতার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শামীমা সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গোলাহাটের বাসিন্দা শেখ সোহাগের স্ত্রী। আজ মঙ্গলবার লাশ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ছাত্রলীগ নেতার ছোট ভাই শেখ সোহেলের স্ত্রী মনি আকতার।

সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুল হক বলেন, দুপুর ১২টা ১০ মিনিটে মনি আকতার নামের একজন নারী মরদেহটি জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনে সৈয়দপুর জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার নামীয় আসামি সোহাগ। ওই সময় থেকে আত্মগোপনে রয়েছেন ছাত্রলীগের ওই নেতা।

  • উদ্ধার
  • ছাত্রলীগ
  • লাশ
  • সাবেক সভাপতি
  • সৈয়দপুর
  • স্ত্রী
  • #