হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স : ম্যাক্রোঁ

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালি সচল করার জন্য কোনও সামরিক অভিযানে কখনোই অংশ নেবে না তার দেশ। তবে যুদ্ধ শেষ হলে সেখানে নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে একটি আন্তর্জাতিক জোট গঠনের কাজ চালিয়ে যাচ্ছে প্যারিস।

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ম্যাক্রোঁ বলেছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার কোনও অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। তবে ফ্রান্স এমন একটি জোট গঠনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে; যা যুদ্ধ শেষ হওয়ার পর নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে পারবে।

ম্যাক্রোঁ বলেন, আমরা এই যুদ্ধের কোনও পক্ষ নই। তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালি উন্মুক্ত বা মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।

  • অভিযান
  • ফ্রান্স
  • ম্যাক্রোঁ
  • হরমুজ প্রণালি
  • #