বাসিজ কমান্ডার সোলেইমানি নিহতের তথ্য নিশ্চিত করল ইরান

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর অভ্যন্তরীণ নিরাপত্তা মিলিশিয়া কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে আইআরজিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, সোলেইমানি এবং ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সোলেইমানি ‘আমেরিকান-জায়নবাদী শত্রুর হামলায়’ নিহত হয়েছেন।

আইআরজিসির বিবৃতিতে সোলাইমানির নিহতের কথা জানানো হলেও লারিজানির নিহত হওয়া সংক্রান্ত কোনো মন্তব্য করেনি।

  • ইরান
  • নিহত
  • বাসিজ কমান্ডার
  • সোলেইমানি
  • #