পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের দাস পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো ওই এলাকার মাছ ব্যবসায়ী শ্রীনব চন্দ্র দাসের ছেলে দুরন্ত চন্দ্র দাস (৪) এবং প্রতিবেশী রবীন চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (৩)।

স্বজনরা জানায়, বাড়ির পাশে পুকুরপাড়ে খেলার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় তারা। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • ডুবে
  • পানি
  • মৃত্যু
  • শিশু
  • #