শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭ খেলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

জাতীয় শিক্ষাক্রমে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১) মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির প্রথম সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতারকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সাতটি ইভেন্ট পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

  • ক্রিকেট
  • খেলা
  • ফুটবল
  • শিক্ষাক্রম
  • #