ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করা হয়। শেখ মামুন খালেদের বিরুদ্ধে ডিজিএফআইকে রাজনৈতিক কাজে ব্যবহার, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা তাকে নিয়ে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে।

  • আটক
  • ডিজিএফআই
  • মামুন খালেদ
  • সাবেক মহাপরিচালক
  • #