একুশে পদকপ্রাপ্ত শিল্পী মাহবুবা রহমান আর নেই

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‌‘মুখ ও মুখোশ’র গায়িকা, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহবুবা রহমান পঞ্চাশ ও সত্তর দশকের রেডিও এবং চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের শিল্পীদের মধ্যে অন্যতম। তিনি মূলত পল্লিগীতি ও আধুনিক গানের শিল্পী। তার গাওয়া অসংখ্য গান অসংরক্ষিত আছে।

  • একুশে পদকপ্রাপ্ত
  • মাহবুবা রহমান
  • শিল্পী
  • #