সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

সাবেক ডিজিএফআই কর্মকর্তা মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এক-এগারোর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত আফজাল নাছেরকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নোয়াখালীর সেনবাগের বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) আফজাল নাছের বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় এবং পরবর্তীতে তার বেসামরিক কর্মজীবন ঘিরেও একাধিক অভিযোগের প্রেক্ষাপটে তিনি আবারও আলোচনায় এসেছেন।

আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে তিনি ইউনাইটেড গ্রুপে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বেসরকারি কর্মজীবন শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

 

  • আফজাল নাছের
  • কর্মকর্তা
  • গ্রেপ্তার
  • সাবেক ডিজিএফআই
  • #