পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

‎পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আজ সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। রাত সোয়া ১০টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

‎‎নাসিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। অন্য কোনো মামলা আছে কি না, যাচাই-বাছাই চলছে।

তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। পরে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন তিনি। চাকরিজীবনে নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাটের পুলিশ সুপার ছিলেন আবদুল জলিল মণ্ডল।

  • আবদুল জলিল মণ্ডল
  • গ্রেপ্তার
  • পুলিশ
  • সাবেক ডিআইজি
  • #