২৭ দিনে অভিযানে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

দেশজুড়ে জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে চলমান অভিযানে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গত ৩ থেকে ২৯ মার্চ দেশের ৬৪ জেলায় এসব অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলাবাহিনী।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুদ বন্ধে ৬৪ জেলায় মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৫৩টি মামলা করা হয়েছে, যার মধ্যে ১৬টিতে কারাদণ্ড দেয়া হয়েছে।

জ্বালানি বিভাগ থেকে জানানো হয়, উদ্ধার করা জ্বালানি তেলের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার ডিজেল, ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন, ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রল উদ্ধার করা হয়েছে। অবৈধ মজুদকারীদের কাছ থেকে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

  • অভিযান
  • উদ্ধার
  • জ্বালানি তেল
  • #