নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণী নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় নিশাত জান্নাত (১৯) নামে বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১২টা র দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশাত জান্নাত নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

ময়লার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানিয়ে পুলিশ বলছে, ট্রাকটি রুজভেল্ট অ্যাভেনিউ ধরে পশ্চিমমুখী ছিল এবং ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডানদিকে মোড় নেওয়ার সময় নিশাতকে আঘাত করে। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

নিশাতদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ে। তার বাবা হেলাল উদ্দিন স্থানীয় উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম।

হেলাল জানান, মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে নিউইয়র্কেই।

  • ট্রাকচাপা
  • তরুণী
  • নিউইয়র্ক
  • নিহত
  • বাংলাদেশি
  • #