সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাসের নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইন, তিন দিন অফলাইনে ক্লাস হবে। যদি কোনো সমস্যা সামনে আসে সংশোধন করা হবে। তবে অফলাইনের ক্লাসও শিক্ষকরা স্কুলে এসে নেবেন।

ঢাকা শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, বোর্ডের কর্মকর্তা, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার জরুরি সভা ডাকা হয়েছে।

এদিকে এই সিদ্ধান্ত শুধু ঢাকাসহ শহর এলাকার জন্য কি না, এ বিষয়ে আলোচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।

  • অনলাইন
  • ক্লাস
  • শিক্ষাপ্রতিষ্ঠান
  • #