সাবেক অ্যাটর্নি জেনারেলের আগাম জামিন আবেদন হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের তিন মামলায় আগাম জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। এর আগে মঙ্গলবার সকালে এ জামিনের আবেদনের শুনানি হতে পারে বলে- এমনটা জানা যায়।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে সংগঠিত হত্যার ঘটনায় দায়ের করা মামলাসহ ৩টি মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. তৌফিক এনাম টিপুর হাইকোর্টে বেঞ্চে এ জামিন আবেদন করা হয়েছে।

২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে মামলাটি দায়ের করেন। এতে সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনসহ ৪০ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে হঠাৎ সকাল ১০টায় ৪০/৫০ জন সন্ত্রাসী প্রকৃতির অজ্ঞাতনামা আইনজীবী, যুবলীগ ও ১০০ জন স্পেশাল পুলিশ সদস্যসহ এজাহারনামীয় কয়েকজন আসামির নির্দেশে বারের অডিটরিয়ামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইতিহাস, ঐতিহ্য, মান-মর্যাদা বিনষ্ট করে। আসামিরা সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের ভেতর থেকে আইনজীবীদের বের করে দিয়ে তথাকথিত নির্বাচন কমিশনারের নেতৃত্বে জাল ও ভুয়া ভোট, জাল ব্যালট তৈরি ও নিজেরা ব্যালটে জাল ভোট দেন। নির্বাচন প্রক্রিয়া নষ্ট করে স্বৈরাচার পন্থায় আসামিরা ১৪ জনকে নির্বাচিত ঘোষণা করে সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির দায়িত্বে বসান।

এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নুর তাপস, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির, আব্দুর নুর দুলাল, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব, ব্যারিস্টার তানজিব উল আলম, মোতাহার হোসেন সাজু, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোর্শেদ, অ্যাডভাকেট মনিরুজ্জামান, ওয়াকিলুর রহমান, আজাহারুল্লাহ ভুইয়া, ওয়াজিউল্লাহ, সৌমিত্র সর্দার, শুভ, কাজল রশিদ বিশ্বাস, ব্যারিস্টার ইমরান, আসাদুজ্জামান মনির, মিজান, জগলুল কবির, সাইফ, শাহনেওয়াজ, মুকিম, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ডিবি রমনা (সুপ্রিম কোর্ট ইনচার্জ) মোহাম্মাদ মমিন, সাবেক ডিসি হারুন, শাহবাগ থানার এসআই গোলাপ উদ্দিন মাহমুদ, এসি রমনা বায়েজীদুর রহমান, রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আব্দুল আল মাসুম, নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুক, শাহবাগ থানার পুলিশ পরিদর্শক মো. মাহফুজুল হক ভুইয়া ও গোলাম মোস্তফা, নায়েক মো. বাকী বিল্লাহ, কনসটেবল মো. মঈনুদ্দীন, কিবরিয়া ও রকিবুল ইসলাম।

এদিকে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় আরেকটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা দায়ের করা হয়।

  • আগাম
  • আবেদন
  • জামিন
  • সাবেক অ্যাটর্নি জেনারেল
  • হাইকোর্ট
  • #