প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী এবং বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রুলস অব বিজনেসে প্রধানমন্ত্রী তার দুজন বিশেষ সহকারী নিয়োগ দিয়ে তাদের দায়িত্ব অর্পণ করেছেন। বিশেষ সহকারী পদে থাকাকালে তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আরেক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে মো. সাইয়েদ বিন আব্দুল্লাহর নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার এই চুক্তিভিত্তিক নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

  • নিয়োগ
  • প্রধানমন্ত্রী
  • বিশেষ সহকারী
  • #