কারাগার থেকে হাসপাতালে ডা. দীপু মনি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে অসুস্থ হয়ে পড়লে সকাল ৭টার দিকে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করে কারা সদরদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, ভোরে দীপু মনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। এটি রুটিন চেকআপ।

  • কারাগার
  • ডা. দীপু মনি
  • হাসপাতাল
  • #