ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক কলহের জেরে উজ্জ্বল খান নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে উজ্জ্বল খান ঘুমিয়ে পড়লে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন। গুরুত্বর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ওসি আসাদউজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • কোটচাঁদপুর
  • গোপনাঙ্গ
  • ঝিনাইদহ
  • স্ত্রী
  • স্বামী
  • #