টঙ্গী ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
প্রতীকী ছবি

ঢাকা-টঙ্গী ফ্লাইওভারের টঙ্গী এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন মাছিমপুর এলাকার স্টেশন রোডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের নিচে পথচারীরা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘ফ্লাইওভারের নিচ থেকে এক ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

  • উদ্ধার
  • টঙ্গী
  • ফ্লাইওভার
  • লাশ
  • #