এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন।

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাফিয়া ২০১৯ সালে ঢাবির রোকেয়া হল সংসদের নির্বাচনে প্রার্থী ছিলেন। রাফির মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছে এনসিপির মিডিয়া উইং ।

পরিবার সূত্র জানিয়েছে- বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হন রাফিয়া। তিনি ২০২৪ সালের আন্দোলনেও সক্রিয় ছিলেন। পরে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। তার দুই শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।

 

  • এনসিপি
  • নেত্রী
  • মৃত্যু
  • রাফিয়া রাফি
  • #