শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে রগ কেটে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
প্রতীকী ছবি

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বুধবার (০৮ এপ্রিল) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটেরখিল এলাকায় শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করা হয়।

নিহত মোহাম্মদ শামীম (৪০) সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

‎নিহতের ভাই মো. সেলিম বলেন, অনেক অভাব অনটনের মধ্যে দিন কাটছিল শামীমের। দীর্ঘদিন ধরে আ.লীগ করার কারণে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাবার বাড়িতে যান। শামীমও সন্ধ্যায় ওখানে (শ্বশুরবাড়ি) যান। পরে ‎রাত ৮টার সময় শ্বশুরবাড়ি থেকে স্থানীয় ইরান ও সোহেলের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীরা তুলে নিয়ে তাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে। পরে লাশ বেড়িবাঁধ তালতলা নামক স্থানে ফেলে রেখে যায়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, যারা হত্যা করেছে আর যিনি হত্যার শিকার হয়েছেন তাদের কারও পূর্বের রেকর্ড ভালো না। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।

  • আ. লীগ নেতা
  • চট্টগ্রাম
  • সীতাকুণ্ড
  • হত্যা
  • #