সিলেটে সালিশ বৈঠকে মারামারিতে নিহত ১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে ডাকা সালিশ বৈঠকে মারামারি করে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন দিলবর (৫০)। শুক্রবার বিকালে সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) জালালাবাদ থানার আওতাধীন মোঘলগাঁও ইউনিয়নের গালিম গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে গালিম গ্রামের মসজিদের নামকরণ নিয়ে দুপক্ষের বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে শুক্রবার জুমার পর দুপক্ষ সালিশে বসে। এ সময় উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক উত্তেজনায় রূপ নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন দিলবর। তাকে দ্রুত রাগীব রাবেয়া মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় তার লাশ ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করা হয়।

এসএমপির মুখপাত্র মো. মনজুর আলম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

  • নিহত
  • বৈঠক
  • মারামারি
  • সালিশ
  • সিলেট
  • #