চলে গেলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ (৯১) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষঃনিশ্বাস ত্যাগ করেন।

ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সাল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

শফিক আহমেদের জন্ম ১৯৩৭ সালে কুমিল্লায়। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।

  • ব্যারিস্টার শফিক আহমেদ
  • মৃত্যু
  • সাবেক আইনমন্ত্রী
  • #