লক্ষ্মীপুরে ধানক্ষেতে মিলল শ্রমিকের লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৮ minutes ago

লক্ষ্মীপুরের রামগঞ্জে ধানক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজলার নোয়াগাঁও ইউনিয়নের আকরতমা গ্রামের পানিয়ালা বাজার সড়কের পাশের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান।

নিহত মিন্টু মিয়া নোয়াখালীর চরমটুয়া গ্রামের বাসিন্দা। তিনি রামগঞ্জের ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার ইটভাটার শ্রমিক ছিলেন। তিনি অধিকাংশ সময় রান্নার কাজ করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে ধানক্ষেত দেখতে কৃষক জমিতে আসেন। তখন তিনি মরদেহ দেখতে পেয়ে অন্যান্যদের ডেকে আনেন। পরে তারা পুলিশকে খবর দেন। নিহতের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।

ওসি ফিরোজ বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

  • ধানক্ষেত
  • লক্ষ্মীপুর
  • লাশ
  • শ্রমিক
  • #