অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার কার্যক্রম। শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল।
এর আগে জ্বালানি সংকটে বন্ধ হয়ে যায় রাষ্ট্রয়াত্ব সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং বহুজাতিক কোম্পানির সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।