এবার ভুট্টাক্ষেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে
প্রতীকী ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভুট্টাক্ষেত থেকে আনসার আলী (২৫) নামে তরুণের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক মধ্যপাড়া ভুট্টাক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত আনসার আলী উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মানিক মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন এলাকাবাসী। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ভাদেরটেক মধ্যপাড়া ভুট্টাক্ষেত পানির সেচের ওপরে আনসার আলীকে হত্যা করা হয়। সকালে স্থানীয় এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • উদ্ধার
  • বিশ্বম্ভরপুর
  • লাশ
  • সুনামগঞ্জ
  • #