সিঙ্গাইরে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইরে রেহানা (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকার একটি বাঁশঝাড়ে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে এক বছর আগে দেশে ফিরে আসেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে নিজ বাড়িতে একাই বাস করতেন তিনি। আজ সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, রেহানার গলায় থাকা স্বর্ণের চেইনটি ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনার রহস্য আরও বাড়িয়েছে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • উদ্ধার
  • নারী
  • বাঁশঝাড়
  • মরদেহ
  • সিঙ্গাইর
  • #