উত্তরায় মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় মহাসড়ক থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। গাজীপুর টু ঢাকা মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের বিআরটিএ লেনের মাঝখানে আনুমানিক ৪৫ বছর বয়সী একজন পুরুষ পড়ে ছিলেন। পরে স্থানীয় লোকজন তাঁকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে নিয়ে আসা হয়। তবুও তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের ব্যক্তির লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • অজ্ঞাত
  • উত্তরা
  • মহাসড়ক
  • লাশ
  • #