র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর বিদেশি মুদ্রা ও ৩২ লাখ টাকা লুট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

রাজধানীর তুরাগ এলাকায় র‍্যাব পরিচয়ে এক প্রসাধনী ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে ৩২ লাখ টাকা ও প্রায় ৯ লাখ থাই বাত ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পালানোর সময় তাকে ধরে আওয়ামী লীগের দোসর সম্বোধন করে প্রতারক চক্রটি। লুটের পর ব্যবসায়ীকে পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের নির্জন জায়গায় ফেলে পালিয়ে যায় ডাকাত দল।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গত শনিবার মধ্যরাতে তুরাগ থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী সালমান মাহবুব জয়। তিনি ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা।

ডিএমপি উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় তুরাগ থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ডাকাত চক্রটিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। শিগগির ডাকাতদের গ্রেপ্তার করতে পারব বলে আশাবাদী।’

  • টাকা
  • তুরাগ
  • বিদেশি
  • ব্যবসায়ী
  • মুদ্রা
  • রাজধানী
  • লুট
  • #