কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। নিহতদের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের শামীম হোসেন (৩২) ও তার মেয়ে ছাদিয়া (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), মো. জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) এবং সাইফুর রহমানের ছেলে লিমন (৩০)। লিমন পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম অভিমুখে যাচ্ছিল। একই সময়ে রংপুর থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের রংপুরে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি নাগেশ্বরী থানার আওতাধীন হওয়ায় আইনগত ব্যবস্থা তারাই গ্রহণ করবে।

  • কুড়িগ্রাম
  • দুর্ঘটনা
  • নিহত
  • সড়ক
  • #