বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩১ minutes ago

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বুধবার সকালের লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১১৫ ডলার ছাড়িয়েছে। আর মার্কিন বেঞ্চমার্ক ডাব্লিউটিআই ক্রুড ১০৩ ডলারের কাছাকাছি পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা বাজারকে প্রভাবিত করছে। আলোচনায় অগ্রগতি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। এর ফলে তেলের দামে অস্থিরতা অব্যাহত রয়েছে।

এছাড়া নতুন করে ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য সরে দাঁড়ানোর ঘোষণা বাজারে নতুন চাপ তৈরি করেছে। ১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে, যা তেলের সরবরাহ ও উৎপােদন নীতিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • জ্বালানি
  • তেল
  • দাম
  • বিশ্ববাজার
  • #